ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বর্তমানে। তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিললেও তা থামার পর জেঁকে বসছে ভ্যাপসা গরম। এর মধ্যেই খবর, দেশজুড়ে আরও বিস্তার লাভ করতে পারে এই তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে আগামী ২৫ শে এপ্রিল পর্যন্ত। এই তাপপ্রবাহের মধ্যেই আবার ধেয়ে আসছে ‘ঝংকার’ নামে নতুন এক বৃষ্টিবলয়। আংশিক এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে হানা দিতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও দেখা মিলতে পারে কোথাও কোথাও। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দলের (বিডব্লিউওটি) পৃথক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিডব্লিউওটি জানিয়েছে, গত রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ ‘দহন’; এই তাপপ্রবাহটি চলতে পারে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে ক্রমশ বাড়তে পারে তাপপ্রবাহের বিস্তৃতি। চলমান এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, রাজবাড়ী, সাতক্ষীরা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকা। এছাড়া, ঢাকা বিভাগের কিছু এলাকায়ও এই তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলাকালীন এসব এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে, ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, রাজশাহী সহ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা যাচ্ছে, যেখা‌নে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪১° সেলসিয়াসে উঠে যেতে পারে সাময়িক সময়ের জন্য।এছাড়াও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কিছু জেলায় ও ঢাকা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ীসহ আরও বেশ কিছু এলাকায় এবং বরিশাল বিভাগের বাকি এলাকায় মৃদু বা মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা আছে।

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন