১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদে প্রচলনে থাকা ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করার দাবি জানিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানিলন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেছেন। ‘আর অর্থ যেখানে নিরাপদ মনে হয়, সেখানেই চলে যায়’ বলেও সংসদে উল্লেখ করেন মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে তিনি দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানান। 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically after the countdown. 5s ⏳ Stay here — your offer will open in a new page. ✅ Redirect happens only once per session.