২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘সেন্ট্রাল স্টার’

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘সেন্ট্রাল স্টার’ মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘সেন্ট্রাল স্টার’ নামে একটি ফুয়েল ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বুধবার রাতে জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। ফুয়েল ট্যাঙ্কারটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালের মধ্যে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমটি ‘সেন্ট্রাল স্টার’ সরাসরি মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়ে এসেছে। জাহাজটি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজে পৌঁছেছে। এতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহস্পতিবার জাহাজটির বার্থিং হওয়ার কথা রয়েছে।

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাসবাহী মোট ৩৩টি জাহাজ নোঙর করেছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস করা হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন