জামায়াত প্রার্থীর এজেন্ট নিখোঁজ

জামায়াত প্রার্থীর এজেন্ট নিখোঁজ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্য ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ জামায়াত নেতার ভাগিনা ছাব্বির বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচনী এজেন্ট ছিলো। ছাব্বির বলেন, দুপুর বারোটার সময় মামার সাথে বাসায় ফেরার পথে কথা হয়। মামা বাড়িতে না ফেরায় আড়াইহাজার বাজারসহ আশেপাশের এলাকায় খোঁজ নিয়েও মামাকে খুঁজে পাওয়া যায়নি। বারংবার মোবাইল ফোনে কল করা হলেও কেউ ফোন ধরছে না। তবে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেয়া হয় যেখানে তার কথাবার্তায় তাকে উদ্বিগ্ন মনে হয়। নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নির্বাচনী আসন পরিচালক মাসুদুর রহমান গিয়াস বলেন, তাকে অপহরণ করা হয়েছে। তার সাথে কথা বলার পরই মোবাইল ফোন কেড়ে নিয়েছে। আমরা তার জীবন নিয়ে শঙ্কায় রয়েছি। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, আমরা এখন তার খোঁজ খবর পাইনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। আমাদের নেতাকর্মীরাও তাকে খুঁজছে। তিনি আমার নির্বাচনী এজেন্ট। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন