ইফতারের পর ধূমপান করলে যা ঘটে শরীরে

ইফতারের পর ধূমপান: যা ঘটে শরীরে

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

রমজানের প্রতিদিনের ইফতার যেন শরীর–মনকে নতুন করে জাগিয়ে তোলার একটি বিরতি। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর এই মুহূর্তে শরীর সবচেয়ে বেশি যত্ন চায়। কিন্তু বাস্তবতায় দেখা যায়, ইফতারের সঙ্গে সঙ্গে অনেকের হাত চলে যায় সিগারেটের দিকে। কারও কাছে এটি অভ্যাস, কারও কাছে আবার সারাদিনের ‘চাপ’ নামানোর সহজ উপায়। অথচ চিকিৎসাবিজ্ঞান বলছে, ইফতারের পর ধূমপান শরীরের জন্য স্বাভাবিক সময়ের চেয়েও বেশি ক্ষতিকর— এ যেন দুর্বল শরীরের ওপর একেবারে সরাসরি আঘাত। খালি পেট, দ্রুত শোষণ রোজার সময় দীর্ঘ ঘণ্টা খাবার না পাওয়ায় পাকস্থলী থাকে প্রায় খালি। ইফতারের পরপরই ধূমপান করলে সিগারেটের নিকোটিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক খুব দ্রুত রক্তে মিশে যায়। সাধারণ সময়ের তুলনায় তখন নিকোটিনের প্রভাব হয় তীব্র। মাথা ঘোরা, বমিভাব, বুক ধড়ফড়— এ ধরনের উপসর্গ অনেকেই তখন অনুভব করেন। কেউ কেউ একে ‘স্বাভাবিক’ ভেবে এড়িয়ে যান, অথচ এটিই হতে পারে শরীরের প্রথম সতর্ক সংকেত। হজমে বিঘ্ন, গ্যাস্ট্রিকের ঝুঁকি ইফতারের খাবার পাকস্থলীতে পৌঁছানোর পর হজমপ্রক্রিয়া শুরু হয়। এই সময় ধূমপান পাকস্থলীর ভেতরের রক্তপ্রবাহ কমিয়ে দেয় এবং অ্যাসিড নিঃসরণ বাড়ায়। ফলে গ্যাস্ট্রিক, অম্বল, বুকজ্বালা কিংবা খাবার উল্টো উঠে আসার সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন এই অভ্যাস থাকলে আলসারের ঝুঁকিও বাড়ে। চিকিৎসকেরা বলছেন, অনেক রোগীই রমজানে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ার পেছনে ইফতারের পর ধূমপানকে কারণ হিসেবে উল্লেখ করেন।

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন