স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত
স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত
বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্কার সর্দারের ছেলে। তার দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই বিয়ের কারণে মিন্টুর পারিবারিক অশান্তি চলছিল। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে বাইরে থেকে ৮-১০ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মিন্টুর ওপর হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।
🎁 Your Special Offer is
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment