ঢাকা ৮ আসনে পুনরায় ভোট গণনায় এমপি হলেন নাসির উদ্দিন পটুয়ারি
পুনরায় ভোট গণনায় এমপি হলেন নাসির উদ্দিন পটুয়ারীঢাকা-৮ আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের ফটকের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের অনুসারীরা। তাঁরা বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সেখানে অবস্থান নেন। কার্যালয়ের ভেতরে রয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা।
মূল ফটকের বাইরে বিএনপির নেতা-কর্মীরা মির্জা আব্বাসের নামে বিভিন্ন স্লোগান ও করতালি দিচ্ছেন। স্লোগানে স্লোগানে তাঁরা মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের বিজয়ী বলছেন। অন্যদিকে গেটের ভেতরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একপর্যায়ে সেখানে সেনাসদস্যরা এসে অবস্থান নিয়েছেন।
ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল পাওয়া গেছে। এতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১৬ হাজার ৭৯০ ভোট। এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট।
নির্বাচনের ফল নিয়ে উত্তেজনার মধ্যেই রাত পৌনে ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি ওই সময় থেকে এখন পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কক্ষে কয়েকজন নেতা-কর্মীসহ অবস্থান করছেন। আফরোজা আব্বাস কয়েকটি কেন্দ্রের বাতিল হয়ে যাওয়া ভোটকে বৈধ ভোট হিসেবে গ্রহণ করা এবং কয়েকটি কেন্দ্রে ভোট আবার গণনার দাবি নিয়ে এসেছেন বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
🎁 Your Special Offer is
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment