শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
🎁 Your Special Offer is
মহানগর
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি
Daily Inqilab নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে রাতের দিকে সেখানে যান মহিউদ্দিন রনি। কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য মহিউদ্দিন রনির ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার এক সহযোগীকেও বেধড়ক পেটানো হয়। পরে দুজনই আহত হয়ে সড়কে পড়ে যান। ইনকিলাব মঞ্চের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে মহিউদ্দিন রনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন মহিউদ্দিন রনি। এ ঘটনায় সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment