নির্বাচনের ফল যাই হোক, জাতির স্বার্থকে প্রাধান্য দিন: প্রধান উপদেষ্টা
নির্বাচনের ফল যাই হোক, জাতির স্বার্থকে প্রাধান্য দিন: প্রধান উপদেষ্টা
নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত
ভাষণে ড. ইউনূস বলেন, বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন
বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না– এমন ‘অপপ্রচারে’ কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হল আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে।
🎁 Your Special Offer is
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment