বাংলাদেশ থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ
বাংলাদেশ থেকে ভারতে কুকুর পাচারের অভিযোগ
🎁 Your Special Offer is
রাঙামাটির লংগদু উপজেলা থেকে ফাঁদ পেতে বেওয়ারিশ কুকুর শিকার করে নৌপথে বরকল হয়ে ভারতের মিজোরামে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বসন্ত উৎসবকে সামনে রেখে এসব কুকুর ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পর প্রশাসনের নজরে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, শিকার করা কুকুরগুলো নৌকাযোগে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে বরকল উপজেলায় নেওয়া হয়। সেখান থেকে সীমান্ত পেরিয়ে পাচার করা হয় ভারতের মিজোরামে।
জানা যায় মূলত মিজোরামের জনপ্রিয় বসন্ত উৎসব ‘চাপচার কুট’-কে সামনে রেখে কুকুর শিকার বাড়ে। মার্চ মাসে অনুষ্ঠিত এ উৎসবকে ঘিরে সেখানে কুকুরের মাংসের চাহিদা বৃদ্ধি পায়। আর এই চাহিদার কথা মাথায় রেখেই সুযোগ সন্ধানীরা পাচার করছে কুকুর।
আকারভেদে প্রতিটি কুকুর ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলেও জানা গেছে।
তবে ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী বাংলাদেশে মালিকবিহীন কুকুর বা অন্য কোনো প্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। একইভাবে ভারতের মিজোরাম রাজ্যেও ২০২০ সালে সংশোধিত আইনের মাধ্যমে কুকুর জবাই ও ভক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment