জামাতের আমিরের উপর বিএনপির হামলা
জামাতের আমিরের উপর বিএনপির হামলা
মৌলভীবাজার-১ আসনের জামায়াতের প্রার্থী আমিনুল ইসলামের বড় ভাই ব্যবসায়ী আতিকুল ইসলাম ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমানের উপর বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠু বাহিনীর অতর্কৃত হামলা চালানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে জুড়ি উপজেলার শিলুয়া চা-বাগান সংলগ্ন মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় বাকি আহতরা হলেন, জেলা যুবশক্তির যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুক ইসলাম রুমেল, জুড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ ও তারেক।
হামলায় গাড়িতে থাকা জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আমিনুল ইসলামের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাও আব্দুর রহমান, জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ ও তারেকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত নেতাকর্মীরা জুড়ি উপজেলার শিলুয়া চা-বাগান এলাকার নির্বাচন প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময় শেষে তারা নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে মাগুরা এলাকায় পৌছলে বিএনপি প্রার্থী মিঠুর সমর্থকরা তাদের গাড়ি গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এ সময় জাহিদুল ইসলাম রুমেলকে ছুরিকাঘাত করা হয়।
🎁 Your Special Offer is
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment