প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায়, শিক্ষিকার ঠোঁট কেটে দিলো ছাত্র
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায়, শিক্ষিকার ঠোঁট কেটে দিলো ছাত্র
এক শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল পড়ুয়া। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ওই শিক্ষিকা। তিনি সাড়া না দিলেও হাল ছাড়েনি দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া। শিক্ষিকাকে নিয়মিত অনুসরণ করার পাশাপাশি তাঁকে নানা ভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে ওই পড়ুয়ার বিরুদ্ধে। প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রকাশ্য রাস্তায় শিক্ষিকাকে আক্রমণ করার পাশাপাশি তাঁর ঠোঁট কেটে দেওয়ার অভিযোগও উঠেছে পড়ুয়ার বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মৈনপুরি জেলার ঘটনা। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অখণ্ড প্রতাপ নামে ওই পড়ুয়া দীর্ঘ দিন ধরেই এক শিক্ষিকাকে হেনস্থা করছিল বলে অভিযোগ। আগ্রা রোডের একটি বেসরকারি স্কুলে পড়ার সময়েই সে ওই শিক্ষিকাকে হেনস্থা করতে শুরু করে। শিক্ষিকার ভাইয়ের অভিযোগ, এই হেনস্থার কারণে সেই শিক্ষিকা ওই স্কুল ছাড়তে বাধ্য হন। তিনি পরে অন্য একটি বেসরকারি স্কুলে যোগ দেন। আগেই ওই পড়ুয়ার মায়ের কাছে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। তার পরেও অখণ্ড তাঁকে অনুসরণ করে নানা ভাবে বিরক্ত করত।
অভিযোগ, গত ২৬ জানুয়ারি ওই পড়ুয়া ধারালো অস্ত্র নিয়ে সেই শিক্ষিকাকে আক্রমণ করে। জোর করে তাঁর সঙ্গে কথা বলার সময়েই ওই আক্রমণ করা হয়। তখনই সে তাঁর ঠোঁট কেটে দেয়। জ্যোতি তিহারা এলাকার্য প্রকাশ্য দিবালোকে ওই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই শিক্ষিকা এক ছাত্রকে পড়ানোর জন্য যাচ্ছিলেন। প্রতাপ তাঁকে বাধা দিয়ে একটি গলিতে নিয়ে যায়। সেই হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতেও।
এখন আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষিকা।
বৃহস্পতিবার, কোতোয়ালি থানার আধিকারিক ফতে বাহাদুর সিং জানিয়েছেন, এই নিয়ে গত ১ ফেব্রুয়ারি ওই শিক্ষিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষিকাকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে ওই পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্তকে ধরার জন্য অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।
🎁 Your Special Offer is
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment