নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার সময় জানালেন ইসি

নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার সময় জানালেন ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অর্থাৎ ভোটগ্রহণের পরদিন বিকেলের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির যদিও দুর্গম কিছু এলাকায় যাতায়াত ব্যবস্থার কারণে ফলাফল পেতে সামান্য বিলম্ব হতে পারে, তবে কোনোভাবেই তিন দিন অপেক্ষা করতে হবে না। তিনি দৃঢ়তার সাথে দাবি করেন যে, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ রয়েছে।

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন