জামায়াত আমির শফিকুর রহমান গোপনেই ‘ইসলামপন্থি’ সংগঠনের দেখা পেয়েছিলেন
জামায়াত আমির শফিকুর রহমান গোপনেই ‘ইসলামপন্থি’ সংগঠনের দেখা পেয়েছিলেন
সিলেটের এমসি কলেজ নামে পরিচিত মুরারিচাঁদ কলেজে পড়ার সময়ে ‘হতাশ’ হয়ে জাসদ ছাত্রলীগ ছেড়ে কলেজ হোস্টেলেই গোপন কার্যক্রমে থাকা ‘ইসলামী সংগঠনের’ সাক্ষাৎ পেয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এর পরে কয়েক বছর ছাত্রশিবির করার পর আনুষ্ঠানিকভাবে তিনি সিলেটে জামায়াতের রাজনীতিতে যোগ দিয়েছিলেন ১৯৮৪ সালে। খবর বিবিসি বাংলার।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া’ নেতাদের কয়েকজনের যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি হওয়ার পর দলটিতে তৈরি হওয়া নেতৃত্ব শূন্যতার মধ্যেই তিনি প্রথমে দলের সেক্রেটারি জেনারেল ও পরে দলের আমির নির্বাচিত হন।
জামায়াতের রাজনীতি পর্যবেক্ষণ যারা করেন তাদের মতে, ড. শফিকুর রহমান নেতৃত্বেই জামায়াত নিজস্ব সাংগঠনিক খোলস ভেঙে বেরিয়ে এসে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের কাছে যাওয়ার ধাপে এসে পৌঁছেছে এবং এর অংশ হিসেবেই দলটি সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধাদের দলে ভিড়িয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নও দিয়েছে।
দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলছিলেন, তিনি দলটিকে নির্দিষ্ট পরিমণ্ডলে আটকে না রেখে সবমহলের কাছে নিয়ে এসেছেন। জামায়াতে ইসলামীর ইতিহাসেই এটি একটি ভিন্ন ডাইমেনশন।
🎁 Your Special Offer is
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment