বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত, ১৩ জেলায় হামলা-সংঘর্ষ

বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত, ১৩ জেলায় হামলা-সংঘর্ষ বাগেরহাটের কচুয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো দেশের ১৪ জেলার ১৯টির বেশি আসনে সহিংসতায় ১৪৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়টি স্থানে বিএনপি ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এবং আটটি স্থানে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। তিন জায়গায় জামায়াত ও এনসিপি সমর্থকদের বাড়িঘরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট, পটুয়াখালী, নড়াইল, নাটোর, সিরাজগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি, চট্টগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর, ফেনী, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় এসব ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের আট জেলায় ১০টির বেশি আসনে নির্বাচন-পরবর্তী সংঘাতে একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। বাগেরহাটের কচুয়ায় নিহত ওসমান সরদার (২৯) সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে এবং বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিমের সমর্থক ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় কচুয়ার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে ধানের শীষ ও ‘বিদ্রোহী’ ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন।

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন