🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন
সেই ঘটনার দেড় বছরের বেশি সময় পর জাতীয় নির্বাচনের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ৷ দীর্ঘ ১৭ বছর ক্ষমতা থাকার পর আন্দোলনের মুখে দেশ ত্যাগ করা দলটির নেতাকর্মীরা নেই নির্বাচনে৷ অবশ্য আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার৷
নির্বাচনে জালিয়াতি, দুর্নীতি, অর্থ পাচারসহ নানা অভিযোগ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে৷ জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের জন্য এরইমধ্যে দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷
রাজনীতিবাংলাদেশ
রাজনীতিতে ফেরার চেষ্টায় ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির শত শত নেতা প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নেন৷
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
সেই ঘটনার দেড় বছরের বেশি সময় পর জাতীয় নির্বাচনের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ৷ দীর্ঘ ১৭ বছর ক্ষমতা থাকার পর আন্দোলনের মুখে দেশ ত্যাগ করা দলটির নেতাকর্মীরা নেই নির্বাচনে৷ অবশ্য আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার৷
নির্বাচনে জালিয়াতি, দুর্নীতি, অর্থ পাচারসহ নানা অভিযোগ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে৷ জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের জন্য এরইমধ্যে দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷
এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি নিয়ে কী ভাবছেন দলটির প্রথম সারির নেতারা? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে ভারতে নির্বাসিত আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের রাজনৈতিক ভাবনা৷ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে নানা ধরনের পরিকল্পনা করছেন তারা৷ এমনকি, দলটির প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে বলে তাদের বিশ্বাস৷ উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের ছয়শর বেশি নেতা অবস্থান করছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান৷
দিনে ১৫-১৬ ঘণ্টা নেতাকর্মীদের সাথে যোগাযোগে হাসিনা!
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা নিয়মিত দলের নেতাকর্মীদের সাথে যোগযোগ রাখছেন৷
৫ আগস্ট বাংলাদেশে থেকে ভারতে যাওযার পর থেকে রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন ঠিকানা থেকে হাসিনা দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী-সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যয় করেন৷ রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে৷
দলীয় কৌশল নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য গত এক বছরে সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে৷ এরমধ্যে আছেন আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন৷
তিনি বলেন, ‘‘আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমাদের লোকজনের সঙ্গে, আমাদের কর্মী-সমর্থক, দলের নেতা, তৃণমূল পর্যায়ের নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷ ভবিষ্যতের সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন৷’’
সাদ্দাম বলেন, ‘‘তিনি (শেখ হাসিনা) কখনো কখনো দিনে ১৫ বা ১৬ ঘণ্টা ফোন কল ও বৈঠকে ব্যস্ত থাকেন৷ আমাদের নেত্রী খুবই আশাবাদী, তিনি বাংলাদেশে ফিরবেন৷ আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা বীরের বেশে ফিরবেন৷’’
‘গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সন্ত্রাসীদের ক্ষমতা দখল’
ভারতে আশ্রয় নেওয়া নেতাদের একটি বড় অংশই অবস্থান করছে পশ্চিমবঙ্গের কলকাতায়৷ বাংলাদেশে তারা অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত৷ তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে৷
কিন্তু কলকাতার শপিং মলের ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার ছক কষছেন৷
৫ আগস্টের আন্দোলনের বিষয়েও তাদের ভিন্ন মত৷ কলকাতার উপকণ্ঠে কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকায় একটি বিলাসবহুল ভবনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘‘ওটা কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল না, এটা ছিল আমাদের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সন্ত্রাসীদের ক্ষমতা দখল৷’’ তিনি যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেসে ফেলেন৷ তিনি বলেন, ‘‘মিথ্যা, মিথ্যা, মিথ্যা৷’’

🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Comments
Post a Comment