পদত্যাগ করা সেই ৭ বিএনপি নেতার জামায়াতে যোগদান

পদত্যাগ করা সেই ৭ বিএনপি নেতার জামায়াতে যোগদান বিএনপিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারসহ সাত নেতা ও তাদের সমর্থিত শতাধিক কর্মী। বিএনপিতে পদত্যাগপত্র জমা দেওয়ার একদিন পর জামায়াতে যোগদান করেছেন উপজেলার ওই সাত নেতাসহ শতাধিক কর্মী। শুক্রবার বিকালে উপজেলার বাইশারী নুরানি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাহাবুব মাস্টারকে লাল রঙের দলীয় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। জামায়াতে যোগদানকৃত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- পৌর শ্রমিক দল সভাপতি মো. ইদ্রিস মল্লিক, পৌর কৃষক দল আহ্বায়ক আ. গাফফার হোসেন, ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুরুজ্জামান, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আ. সালাম মিয়া। উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাইশারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও বক্তব্য দেন- বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও প্রধান অতিথি আব্দুল মান্নান মাস্টার, জামায়াতে যোগদানকারী নেতা গোলাম মাহামুদ মাহাবুব মাস্টার ও মো. নুরুজ্জামান, জামায়াত ঘোষিত মেয়র প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা মো.শাহাদাত হোসেন, পৌর আমির কাওসার হোসেন প্রমুখ। পরে তারা জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে বাইশারী ও বন্দর বাজারে প্রধান সড়কে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। প্রসঙ্গত, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি হামলা-মামলা জেল-জুলুম নিপীড়ন ও নির্যাতন সহ্য করে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার তিনিসহ দুই নেতা নিজ দল থেকে বঞ্চিত-লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে বরিশাল জেলা বিএনপির দক্ষিণ সভাপতি ও সম্পাদক এবং পৌর কৃষক দলের আহ্বায়ক আ. গাফফার হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেন।

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন