ঢাবিতে ছাত্রদলের চাঁদাবাজির ফুটেজ প্রজেক্টরে দেখাল ডাকসু

ঢাবিতে ছাত্রদলের চাঁদাবাজির ফুটেজ প্রজেক্টরে দেখাল ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকানে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ পরবর্তী এবার সরাসরি ভিডিও ফুটেজ, অডিও ও বিভিন্ন প্রমাণাদি প্রজেক্টরে দেখানো হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ডকুমেন্টারি ফিল্মের আকারে এক সংবাদ সম্মেলনে এসব উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘আমরা কারও পতন চাই না, আমরা সংশোধন চাই; যে বা যাদের দলের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে যুক্ত তারা যদি দায়িত্বশীল হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো, শোকজ করত। কিন্তু তারা প্রক্টর অফিসে অভিযোগ জমা দিয়েছে যেটা অত্যন্ত লজ্জাজনক।’ তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম তারেক রহমান দেশে ফিরে দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, দুর্নীতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, ছাঁটাই করবেন; জুলাই বিপ্লব-পরবর্তী আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসসহ কোথাও কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব চলবে না।’

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন