শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর দাবি ফেসবুকে, লাইভে এসে বললেন, ‘আমি জীবিত’

শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর দাবি ফেসবুকে, লাইভে এসে বললেন, ‘আমি জীবিত’ শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের হামলার শিকার হয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নিহত হয়েছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছেন সাইফুল ইসলাম নিজেই। ভাইরাল হওয়া ওই মৃত্যুর দাবির পর ফেসবুক লাইভে এসে সাইফুল ইসলাম জানান, পরে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জিনিতি, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গুজব ছড়িয়েছে যে আমি মারা গেছি—এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আলহামদুলিল্লাহ, আমি জীবিত ও সুস্থ আছি। আমি মারা যাইনি। তিনি আরও বলেন, আমার বিষয়ে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। দয়া করে কেউ গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এ ঘটনায় ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারও তাদের ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেছে। সংস্থাটি জানায়, ‘শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের হামলার শিকার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কিছুক্ষণ আগে মারা গেছেন’—শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে যাকে নিহত বলা হচ্ছে, তিনি নিজেই ফেসবুক লাইভে এসে এ তথ্যকে গুজব বলে দাবি করেছেন। এর আগে, এদিন সকাল থেকে বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকে যুবদল নেতা মৃত্যুর খবরটি ছড়ানো হয়। একই পোস্ট করতে দেখা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মানসুরা আক্তারকে। তিনি লেখেন, জামায়াতের নৃশংস হামলার শিকার শেরপুর ঝিনাইগাতি যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম কিছুক্ষণ আগে মারা গেছেন।

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন