দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ
দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ
সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠের সরকারি খাস জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ্ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দেওড়া ইল্লাপাড়ার মো. ইদ্রিস আলী ও ইউসুফ আলীর পরিবারের মধ্যে গ্রামের ঈদগাহ মাঠের কিছু জায়গা নিয়ে বিরোধ চলছিল। তৎকালীন সাবেক ইউপি চেয়ারম্যান বিরোধ মীমাংসা করে দেন। পরে উভয়পক্ষ সরকারি দপ্তরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন।
Magazine
সারাদেশ
দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ
🎁 Your Special Offer is
January 26, 2026
সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠের সরকারি খাস জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ্ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দেওড়া ইল্লাপাড়ার মো. ইদ্রিস আলী ও ইউসুফ আলীর পরিবারের মধ্যে গ্রামের ঈদগাহ মাঠের কিছু জায়গা নিয়ে বিরোধ চলছিল। তৎকালীন সাবেক ইউপি চেয়ারম্যান বিরোধ মীমাংসা করে দেন। পরে উভয়পক্ষ সরকারি দপ্তরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জায়গায় মাপার জন্য ওই এলাকায় যান। সেখানে উপস্থিত দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে কোনোপক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment