শহীদ ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

 শহীদ ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৫ জানুয়ারি।


আজ মঙ্গলবার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তা দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ (২৫ জানুয়ারি) ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে

মামলাটি তদন্ত করে ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৫ জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন।


এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন।


আজ প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন তারিখ দিলেন আদা


লত।ন।


Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন