এমপি পদপ্রার্থীকে সংগঠন থেকে বহিষ্কার

এমপি পদপ্রার্থীকে সংগঠন থেকে বহিষ্কার দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নির্দেশে প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

🎁 Your Special Offer is
Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

5s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নির্দেশে প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নির্দেশনা মেনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞতিতে আরো জানানো হয়, খাইরুল ইসলাম ঠাকুরের সঙ্গে কোনো পর্যায়ের নেতাকর্মীকে নির্বাচন বা সাংগঠনিক বিষয়ে কোনো ধরনের সম্পর্ক রাখার অনুমতি নেই। দলের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের ১১ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয় জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখকে। জোট ও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর।

Comments

Popular posts from this blog

সার্ভিস আলম গুলিবিদ্ধ

ওবায়দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার

খুলনায় জামাত ও বিএনপির সংঘর্ষে নিহত ১৩ জন