পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা পে-স্কেলের দাবিতে উত্তাল রাজপথ: ২ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারি ও শিক্ষকদের নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না করার সরকারি সিদ্ধান্তে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। সরকারের এই অবস্থান পরিবর্তনের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এবং এমপিওভুক্ত শিক্ষকরা যৌথভাবে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়। আন্দোলনের সময়সূচি: জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং দ্রুত পে-স্কেলের দাবিতে ঘোষিত কর্মসূচিগুলো হলো: ১. ২৮ ও ২৯ জানুয়ারি: দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে বিক্ষোভ। ২. ২৯ জানুয়ারি: দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জোটের ব্যানারে বিক্ষোভ। ৩. ৩০ জানুয়ারি: সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল প্রতিবাদ সমাবেশ। নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য ৯ম পে-স্কেলের ...